অনলাইনে ই-আরপি প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছে আইসিটি বিভাগ

১২ এপ্রিল, ২০২০ ১৯:১০  
ই-সরকার ব্যবস্থাপনার লক্ষ্যে ই-আরপি বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ দেয়ার কথা ভাবছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ই-গভর্নমেন্ট ই-আরপি প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে অনলাইন ভিডিও বৈঠকে এ তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ডিজিটাল এই মতবিনিময় বিষয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির মাঝেও এ প্রজেক্টের কাজ ওয়ার্ক-ফ্রম-হোম মোডে এগিয়ে চলছে এবং ডেলিভারি গুলো প্রস্তাবিত সময়ের মধ্যেই করে দেওয়ার জন্য পূর্ণ গতিতে কাজ হচ্ছে। তিনি আরো জানিয়েছেন, ডেভেলপমেন্ট, টেস্টিং ও ডেপ্লয়মেন্টের পাশাপাশি ট্রেনিং এবং ইমপ্লিমেন্টেশনও অনলাইনে কারার উদ্যোগ নেয়া হয়েছে। অনলাইনেই একটি প্রজেক্ট কিভাবে পুরোপুরি সম্পন্ন করা  যায় তার একটি উদাহরণ প্রতিষ্ঠা করতেই প্রজেক্ট সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে।